০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : ০১:২৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিয়াজ, ডাল, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখা নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুমা নগরীর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজার পত্রিকা পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী মুখতার আহমদ, জেলার প্রচার সম্পাদক মাওলানা সালেহ্‌ আহমদ শাহবাগী, মহানগর জমিয়ত নেতা হাফিজ কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জেলা যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন খান, মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমিন, মহানগর সাংগঠনিক সম্পাদক আবদুল করিম দিলদার, প্রচার সম্পাদক মাহদী হাসান মিনহাজ, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মো. ইমরান আহমদ, সহ-সভাপতি আবুল খয়ের, ছাত্রনেতা এহিয়া হামিদী, হাফিজ মাওলানা আবদুল হাই আল হাদী, আবু বকর সিদ্দিক প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০১:২৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯