১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়তের সংবাদ সম্মেলনে মুফতী ওয়াক্কাসকে জমিয়ত থেকে বহিস্কার করা হয়েছে

  • Update Time : ০৯:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: শতবর্ষের ঐতিহাসিক অালেম-উলামাদের দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব ও নির্বাহী সভাপতি সাবেক মন্ত্রী মুফতী ওয়াক্কাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ জমিয়তের সভাপতি খলিফায়ে মাদানী অাল্লামা শায়েখ আবদুল মুমিনের সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী। জমিয়তের পুরানা পল্টনে অবস্থিত জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দলের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত আমেলার বৈঠকে মুফতী ওয়াক্কাসের সদস্য পদ স্থগিত করা হয়েছিল। তখন ওনাকে কারন দর্শানোর নির্দেশ দেয়া হয়। কিন্তু তিনি তার কৃতকর্মের বিষয় কোন কারন দর্শাননি, উপরন্ত তিনি দলের সংবিধান অমান্য করে একের পর এক দল বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন। জমিয়ত সুরক্ষা কমিটি নামে গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আল্লামা কাসেমী জানান, সর্বশেষ জমিয়ত সভাপতি শায়েখ আবদুল মুমিন মুফতী ওয়াক্কাসকে আবারো দলে মিলশেমিশে কাজ করার জন্য অনুরোধ করেন, এবং আহ্বান জানান, জমিয়ত সুরক্ষা কমিটি ও কনভেনশন করার নামে যেন দলের বিরুদ্ধে অবস্থান না করেন। কিন্তু তিনি তা মানেননি, তিনি আগামী কাল কনভেনশন করতে যাচ্ছেন। তাই আজ আমাদের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার বৈঠকে মুফতী ওয়াক্কাসকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে তিনি জমিয়তের কেউ নন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের সহ-সভাপতি মাওলানা জহিরুল হক ভুইঁয়া, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল বাসির, অর্থ সম্পাদক মাওলানা মুনীর হোসাইন কাসেমী, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, নির্বাহী সদস্য মাওলানা খলীলুর রহমান, মাওলানা শিব্বির আহমদ ও ইউ কে জমিয়ত নেতা মাওলানা হোসাইন আহমাদ প্রমূখ। বর্তমান প্রেক্ষিতে শতবর্ষের ঐতিহাসিক দল জমিয়তে উলামায়ে ইসলাম দেশ স্বাধীনের ৪৩ বছর পর কঠিন সংকটকাল অতিক্রম করছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন দলের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমী। তিনি কোন গুজবে কান না দিয়ে এবং বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মীদেরকে শৃংখলা বজায় রেখে সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমিয়তের সংবাদ সম্মেলনে মুফতী ওয়াক্কাসকে জমিয়ত থেকে বহিস্কার করা হয়েছে

Update Time : ০৯:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮