জমিয়তের তরুণ ও নিবেদিত প্রাণ সৈনিকদের জন্য সুখবর- এড. মাওঃ শাহিনুর পাশা চৌধুরী
- Update Time : ০৩:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: কওমি অঙ্গনের প্রবীন রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অন্যতম সহ-সভাপতি বিশ দলীয় জোটের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী তিনি নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জমিয়তের তরুণ ও নিবেদিত প্রাণ সৈনিকদের জন্য সুখবর। সোহরাওয়ার্দী উদ্দ্যানে মহা সমাবেশের প্রাইমারী সিদ্ধান্ত।
গত ৬ অক্টোবর প্রার্থীদের পরিচিতি ও মত বিনিময় অনুষ্ঠান থেকে সোহরাওয়ার্দী উদ্দ্যানে সমাবেশের রূপরেখা গ্রহণ করে নির্বাচনী বোর্ডের আহবায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত সংগঠক দলের প্রেসিডিয়াম সদস্য, অন্যতম নীতি নির্ধারক জননেতা মাওলানা অাব্দুর রব ইউসুফীর নেতৃত্বে একটি টিম গঠন করে দেয়া হয়। এই টিম আজ দলের মহাসচিব বাংলাদেশের বরেণ্য আলেম, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সম্মানিত আমীর, জমিয়তের নব জাগরণের সিপাহসালার আল্লামা নূর হোসাইন কাসিমীর সাথে জরুরী বৈঠকে মিলিত হন। বৈঠক থেকে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত আসে আগামী ৯ নভেম্বর শুক্রবার সোহরাওয়ার্দীতে সমাবেশ করা যেতে পারে। তবে এ বিষয়ে চুড়ান্ত ফয়সালা গ্রহণ করা হবে ১৪ অক্টোবর দলের নীতি নির্ধারণী বৈঠক ডেকে। সকলের কাছে দোয়া চাই, দেশের গণতন্ত্রের এ ক্রান্তিকালে সরকারের পারমিশন এবং নীতি নির্ধারণী বৈঠক থেকে যেন তৃণমূল জমিয়তের চাহিদার প্রতিফলন ঘটে।



















