জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে থাকবে- নাছির চৌধুরী
- Update Time : ০২:১৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর আগমন উপলক্ষে শাল্লায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নৌকাযোগে হাজার হাজার জনতা জনসভায় যোগ দেন। বেলা ২টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় এবং শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন চৌধুরী বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে থাকবে। জনসভায় আরও বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, সাংবাদিক রুদ্র মিজান, নাছির উদ্দীন চৌধুরীর সুযোগ্য কন্যা নাজিয়া চৌধুরী এবং দিরাই বিএনপি নেতা হুমায়ুন কবির। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য অভিজিৎ দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, শাল্লা উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আমির হোসাইন, হবিবপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শৈলেন কুমার দাস, বাহাড়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিজয় দাস, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান, ছাত্রদল নেতা শাকিল আহমেদ, রুমান আহমেদ, আমির হামজা প্রমুখ। বক্তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে ওঠে।

























