জগন্নাথপুর সৈয়দপুর বাজার ফার্মেসী ওনারস এসোসিয়েশনের কমিটি গঠন
- Update Time : ০৯:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজার ফার্মেসী ওনারস এসোসিয়েশনের ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সৈয়দপুর বাজার ফার্মেসী ওনারস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় সাধারণ পাঠাগার সৈয়দপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিল মেডিকেল হলের পরিচালক হাফিজ সৈয়দ আবছার আহমদের সভাপতিত্বে ও আশরাফ মেডিকেল সেন্টারের পরিচালক আলহাজ্ব তাজ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন চাঁদশী ফার্মেসীর পরিচালক সঞ্জয় বৈদ্য, শারমিন মেডিকেল হলের পরিচালক মোঃ সদরুল ইসলাম, হাসান এন্ড রায়হান ফার্মেসীর পরিচালক আলিকত জিম্মাদার প্রমূখ। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ সৈয়দ নুরুল ইসলামকে সভাপতি ও আলহাজ্ব তাজ উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, অর্থ সম্পাদক সৈয়দ এমদাদুর রহমান সাদ, কার্যকরী কমিটির সদস্য সঞ্জয় বৈদ্য, হাফিজ সৈয়দ আবছার আহমদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ডাঃ জীবন চৌধুরী, মোঃ আব্দুল করিম, সৈয়দ মহি উদ্দিন মনজুল, ছদরুল ইসলাম, আলিকত জিম্মাদার, রতন নাথ, শ্যামল সুত্র ধর, সৈয়দ মাছুম আহমদ, মোঃ হামিদুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, হাফিজ আবুল কাশেম, মোঃ শাহরিয়ার, শেখ সাবের আহমদ।





























