জগন্নাথপুর সৈয়দপুরে এক বিধবা মহিলার উপর আ.লীগ নেতার হামলা, বসত ঘরে ভাংচুর : থানায় মামলা দায়ের
- Update Time : ১০:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতার হামলার শিকার এক বিধবা মহিলা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সৈয়দপুর নোয়াপাড়া গ্রামের মৃত আরব খাঁনের স্ত্রী শাহেদা বেগম (৪৮)র উপর স্থানীয় আওয়ামী লীগ নেতা ধুলাই খাঁন ও তাঁর ভাই রফিক খাঁন এ হামলা করেন। হামলার ঘটনায় জগন্নাথপুর থানায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত ১৭ নভেম্বর বিকেল ২টার দিকে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহেদার উপর ধুলাই খাঁন ও তাঁর ভাই রফিক খাঁন বসত ঘরের পিছনে প্রবেশ করে রামদা ও লোহার রড দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা করে শাহেদা বেগমের শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম করে। মামলার অভিযোগে আরো উল্লেখ করা হয়, আ.লীগ নেতা ধুলাই খাঁন শাহেদা বেগমের চুলে ধরিয়া কাপড় চোপড়ে টানা- হেচড়া করিয়া শ্লীলতাহানী ঘটায়। শাহেদা বেগমের শোর-চিৎকারে মামলার বাদি মুছব্বির খান সহ আশপাশের লোকজন এগিয়ে এসে বিবাদীদের কবল থেকে শাহেদা বেগমকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। অভিযোগে আরো প্রকাশ করা হয়, আসামীরা শাহেদা বেগমের বসত ঘরের দরজা, জানালা ভাংচুর করে এবং এ বিষয় নিয়ে বাড়াবাড়ি বা মামলা-মোকদ্দমা করলে সুযোগমত শাহেদা বেগমকে প্রাণে হত্যা করে লাশ গুম করা হবে বলে হুমকী প্রদান করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মির্জা শাফায়েত জানান, মামলার আসামী গ্রেফতারে তাদের বাড়িতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। আসামী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





























