জগন্নাথপুর- সুনামগঞ্জে কোনো ধরনের মূর্তি ভাস্কর্য বরদাশত করা হবেনা- মাওঃ তৈয়্যিবুর রহমান চৌধুরী
- Update Time : ০৮:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেছেন, সরকার মুজিব বর্ষ উদযাপনের নামে সারাদেশে মূর্তি ভাস্কর্যের সংস্কৃতি চালু করতে যাচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই ইসলামের সুস্পষ্ট বিধান লঙ্ঘন করে এমন কোনো সংস্কৃতি দেশের তৌহিদী জনতা মেনে নিবেনা। তিনি দক্ষিণ সুনামগঞ্জে মূর্যালের নামে মূর্তি তৈরির সিদ্ধান্তের উপর উদ্বেগ প্রকাশ করে বলেন শায়খে কাতিয়া ও শায়খে গাজিনগরীর দেশে কোনো ধরনের মূর্তি ভাস্কর্য বরদাশত করা হবেনা। আজ বৃহস্পতিবার বেলা ২টায় জগন্নাথপুর উপজেলা যুব ও ছাত্র জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এদিকে পৃথক দুটি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে যুব জমিয়তের আহবায়ক মাওলানা এরশাদ খান আল হাবিব ও ছাত্র জমিয়তের আহবায়ক শেখ শামসুল ইসলাম।
সদস্য সচিব মাওলানা শেখ বেলাল আহমদ ও মাওলানা হাবিব সালেহ’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাই, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হুসাইন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতি সৈয়দ শামীম আহমদ, মাওলানা ফখর উদ্দিন, মাওলানা মুতিউর রাহমান শাশননবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সাঈদ আহমদ, কে এম ফয়েজ আহমদ, হাফিজ শাহিন আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই আল হাদী, উপজেলা ছাত্র জমিয়ত নেতা সৈয়দ গুলজার আহমদ, ইব্রাহিম খলিল, রাসেল মাহমুদ, আতিক কামালী, জাবেদুল ইসলাম, আবু তাহের মিসবাহ প্রমুখ।





























