জগন্নাথপুর-সিলেট সড়ক সংস্কারের দাবিতে লন্ডনে সভা: হাইকমিশনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে
- Update Time : ০৬:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর-বিশ্বনাথ- সিলেট সড়ক দ্রুত সড়ক সংস্কারের দাবিতে ৬ সেপ্টেম্বর লন্ডনের নিডো হাউসে লন্ডনে বসবাসকারী জগন্নাথপুরবাসীর এক সভা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মন্তাজ আলীর সভাপতিত্বে জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান ও জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যাঁমলেটের সাবেক মেয়র দরছ আলী, সুনামগঞ্জ ওয়েল ফেয়ার যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ জিললুল করিম, প্রবীন মুরব্বি সুন্দর আলী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিদুল হক, জোবায়ের আহমেদ হামজা, শেখ এম এ মজিদ, সাজ্জাদুর রহমান পাবেল, আবদুল মান্নান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমাদের পাশ্ববর্তী উপজেলা দক্ষিণ সুনামগঞ্জে রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমাদের সংসদ সদস্য তিনিও উন্নয়ন চান কিন্তু প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরবাসী রাস্তাঘাটের উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। প্রবাসীরা দেশে বাচ্ছাদের নিয়ে সিলেট শহরে বসবাস করতে হয়, একমাত্র রাস্তার বেহাল দশার কারনে। রাস্তার এ সমস্যা থেকে আমরা জগন্নাথপুরবাসী মুক্তি চাই। দ্রুত সড়ক সংস্কারের দাবিতে অচিরেই হাইকমিশনের মাধ্যমে জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জের সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে একটি স্মারকলিপি প্রদান করা হবে।





























