১১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর- সিলেট সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট পালন

  • Update Time : ০৫:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: জগন্নাথপুর-বিশ্বনাথ সিলেট সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের প্রথম দিনেই চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। খানাখন্দে ভরপুর হওয়ায় এ সড়কগুলো অনির্দিষ্টকালের জন্যে বাস-অটোরিকসা (সিএনজি) চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

জানা গেছে, জগন্নাথপুর- বিশ্বনাথ-সিলেট সড়কের বিভিন্ন স্থানে ছোটবড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে একেবারে বেহাল থাকায় যানবাহন ও পথচারীরা চলাচলে পোহাচ্ছেন চরম দুর্ভোগ। সড়কগুলো সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন পরিবহন শ্রমিক ও এলাকাবাসী। পরিবহন শ্রমিক-এলাকাবাসীর পক্ষ থেকে সড়কগুলোর বেহাল দশার কথা তুলে ধরে ইতিপূর্বে সড়কটি সংস্কারের জন্য বার বার দাবি জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবী করেছেন পরিবহন শ্রমিকরা। সংস্কারের অভাবে সড়কটির অবস্থা অত্যান্ত নাজুক। গর্তে গর্তে পরিপূর্ণ থাকা সড়কে বৃষ্টির পানি জমে শত শত মিনি পুকুরে রুপান্তরিত হয়েছে। ফলে এতে যানবাহন চলাচল আরোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই যান-মালের নিরাপত্তার কথা চিন্তা করেই জনগুরুত্বপূর্ণ জগন্নাথপুর-বিশ্বনাথ- সিলেট সড়কে বাস-অটোরিকশা গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা।

সড়ক সংস্কারের দাবীতে গত ৩০ আগস্ট রোবাবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘোষণা দেন আগামী ৩১ আগস্ট সোমবার থেকে সড়কে আবারো সংস্কার কাজ শুরু হবে। প্রশাসন ও সংশ্লিস্ট বিভাগের আশ্বাসে তা সংস্কার কাজ শুরু না হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট পালন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর- সিলেট সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট পালন

Update Time : ০৫:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০