জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সদস্য সৈয়দ রাজিব আহমদের জন্মদিন পালন
- Update Time : ১১:০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সদস্য সৈয়দ রাজিব আহমদের ২৩ তম জন্মদিন পালন করা হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হাজি সোহেল আহমদ খান টুনু।
জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের আয়োজনে সৈয়দ রাজিব আহমদের জন্মদিন উপলক্ষ্যে ৭ জুলাই মঙ্গলবার রাত ১০ টায় মিডিয়া সেন্টারে কেক কাটায় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হাজি সোহেল আহমদ খান টুনু, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হক কামালী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সদস্য মাওলানা সৈয়দ শামিম আহমদ, ছাত্রনেতা সৈয়দ হেলাল আহমদ, আনিছ আহমদ সুমন, সৈয়দ রায়হান আহমদ, ছাত্রনেতা সাকিল আহমদ, সৈয়দ শাহান আহমদ, রুহেল আহমদ, সাজ্জাদ আহমদ, কবির আহমদ, দিলোওয়ার হোসেন, আবিদ আহমদ, দিদার আহমদ প্রমুখ।






























