০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর- শিবগঞ্জ-বেগমপুর রাস্তা দ্রুত সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন

  • Update Time : ০৯:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর- শিবগঞ্জ-বেগমপুর রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে স্থানীয় শিবগঞ্জ বাজারে গণদাবি পরিষদ দক্ষিণ জগন্নাথপুরের উদ্যোগে সড়কটি সংস্কারের দাবিতে বিশাল মানববন্ধন গণদাবী পরিষদ দক্ষিণ জগন্নাথপুরের আহবায়ক সাংবাদিক মাসুম আহমদের সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা ফজলে রাব্বী মারুফের পরিচালনায় ও হাফিজ মুসলেহ উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গণদাবী পরিষদ দক্ষিণ জগন্নাথপুরের যুগ্ন-আহবায়ক ক্বারী আব্দুল বাসিত সুমন, গণদাবী পরিষদের মাওঃ হাবিবুর রহমান, মাওঃ আতাউর রহমান, মাওঃ রশিদ আহমদ, হাফিজ আখতারুজ্জামান রিয়াদ, মোঃ নুর উদ্দিন, মাসূম আহমদ, ফরুখ আহমদ, লুবন চৌধুরী মাওঃ নজরুল ইসলাম, মাওঃ মাহিদুল ইসলাম মাহিদ, শ্রমিক নেতা অলিউর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার জনগণ দীর্ঘদিন ধরে ভাঙা রাস্তার ভোগান্তির শিকার, যার কারণে রাস্তার আশপাশের স্কুল কলেজ ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীদের যাতায়াত কষ্টকর এবং সঠিক সময়ে পৌঁছাতেও বিলম্ব হয়। বিশেষ করে প্রসূতি রুগী ও ইমার্জেন্সি রুগীদের নিয়ে চলাচল করা দুঃসাধ্য, এমনকি প্রাণনাশের আশংকা দেখা দেয় এবং কেউ কেউ মৃত্যুর মূখে ঢলে পড়েন। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আগামী বৃহস্পতিবার স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত হয়।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর- শিবগঞ্জ-বেগমপুর রাস্তা দ্রুত সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন

Update Time : ০৯:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫