জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও তাঁর পরিবারকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সারাদেশের ন্যায় যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে জগন্নাথপুর শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,এমদাদ আহমদ, বকুল গোপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, সহ সম্পাদক ফারুক কামাল, তাজ উদ্দিন সফিক মিয়া, সদস্য নিলেন্দু গোপ,আব্দুল মতিন, নজির মিয়া,পৌর যুবলীগ নেতা আকমল হোসেন, সিদ্দিকুর রহমান, রাসেল আহমদ, জিতু মিয়া, আক্তার মিয়া, বিশ্বজিৎ বৈদ্য,কলকলিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক কামরুল বক্স, যুবলীগ নেতা শিশু মিয়া, দুলাল মিয়া, আক্তার মিয়া, আনফর হাজারী, মোঃ মাহমুদুল কাজী, জাকির আহমদ, প্রমুখ
০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :





























