জগন্নাথপুর যুবদলের বিক্ষোভ মিছিল: তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে
- Update Time : ০৫:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলার গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যােগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চিলাউড়া পয়েন্টে আবুল হাশিম ডালিম এর সভাপতিত্বে লিটন আহমেদের পরিচালনার পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসাক, জহিরুল ইসলাম লেবু, রেজাউল করিম সোহেল, রাসেল বক্স, পৌর যুবদল নেতা শামীম আহমদ, উপজেলা যুবদল নেতা সেলিম আহমদ, সুহিনুর রহমান, আবু বক্কর মধু, সৈয়দ লুতফুজ্জামান ছালিক, নিকছন মিয়া, সুলেমান মিয়া, নাইম ইসলাম, নজরুল খান, অপু মিয়া, সেলিম আহমদ, রুবেল আহমদ, সুহেব আহমদ. মাসুক আহমদ, মামুন আহমদ, সৈয়দ মিজান, সৈয়দ আব্দুল কাদির, মোঃ সালাম, সৈয়দ সুজন আলী, আব্দুল মালেক, পৌর যুবদল নেতা ছাদেক আহমদ, আনহার মিয়া, তারেক আহমদ, সাদেক আহমদ, আতাউর রহমান, কাদির মিয়া প্রমুখ।
বক্তারা বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন অনতিবিলম্বে গ্রেফতারী পরোয়ানা বাতিলের জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি




























