জগন্নাথপুর ভয়াবহ বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী
- Update Time : ০৭:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ভয়াবহ বন্যায় উপজেলার প্রতিটি গ্রাম বন্যাকবলিত হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দী। গত শুক্রবার থেকে টানা ভাড়ি বর্ষণ ও অনাকাঙ্খিত বন্যায় মানুষ- অনাহারে, অনিদ্রায়, অনিরাপদ জীবন কাটাচ্ছেন। ভয়াবহ বন্যায় বাড়িঘরে পানি ডুকেছে। মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাদে। সরকারি-বেসরকারি অফিসসহ বাড়িঘরে বন্যার পানি। কোথায় দাড়ানো জন্য একটুকরা মাটি নেই, শুধু পানি আর পানি। বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। কোথাও কোথাও মানুষ নিরাপদ জায়গার খোঁজে সাতরিয়ে এদিক সেদিক ছোটাছুটি করে কারো ঘরে আশ্রয়ের জন্য ওঠলে দেখা যায় একই ঘরে ১০/১২ জন মানুষ পানিবন্দী। বানবাসী মানুষের আহাজারীতে পানিবন্দী মানুষের পাশে দাড়িয়েছেন উপজেলা আ.লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান চেয়ারম্যান তিনি দু হাত বিনিময়ে বিতরন করছেন নগদ অর্থ আর খাদ্য। মানুষের ঘরে ঘরে ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে খাদ্য ও পানির ব্যবস্থা করে দেন আবুল হাসান চেয়ারম্যান। উপজেলার বিভিন্ন বাজারে দোকান ঘরে পানি, জিনিষপত্রের দামও বেড়েছে।


























