জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আহাদ আর নেই
- Update Time : ০৪:০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আমারকান্দি ইউনিয়নের জহিরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ আহাদ আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আলহাজ্ব এম এ আহাদ (৮৩) মঙ্গলবার (২৭ অক্টোবৱ) বিকেল ৬ টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল কৱেছেন৷
এদিকে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব এম এ আহাদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, লে. কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ, বিশিষ্ট কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সভাপতি কবির আহমদ হীরা, সাধারণ সম্পাদক হাজি সোহেল আহমদ খান টুনু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া।





























