জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক সংস্কারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সংশ্লিষ্টদের কাছে দুইজন বুদ্ধিজীবীর অাবেদন
- Update Time : ০২:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর- বিশ্বনাথ সড়ক সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী অালহাজ্ব এম এ মান্নান ও সংশ্লিষ্টদের কাছে, বিশিষ্ট শিক্ষাবীদ লে. কর্ণেল অব. সৈয়দ অালী অাহমদ ও কবি-গবেষক দীনুল ইসলাম বাবুল চেয়ারম্যান আবেদন জানিয়েছেন।
মাননীয় পরিকল্পনামন্ত্রী অালহাজ্ব এম এ মান্নান ও সংশ্লিষ্টদের কাছে, কর্ণেল অালী ও বাবুল চেয়ারম্যানের এক যৌথ অাবেদন:
জগন্নাথপুর টু বিশ্বনাথ সড়কের বিভিন্ন স্থানে ভেঙে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এ সড়কে মানুষ ও যানবাহন চলাচল করছে। এই সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
জগন্নাথপুর টু বিশ্বনাথ ভাঙ্গা সড়ক সংস্কার না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত সড়ক সংস্কার করে, মানুষ ও যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য বিশেষ অাবেদন করছি।
জগন্নাথপুর- বিশ্বনাথ সড়ক দিয়ে একবার গেলে দ্বিতীয়বার যেতে ইচ্ছে হয় না। ভাঙা সড়ক দিয়ে যাতায়াত করতে রোগীদের কষ্টের শেষ নাই। সড়কটি সংস্কার না হলে ভোগান্তি অারো ভাড়বে।
সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী অালহাজ্ব এম এ মান্নান এমপি ও সংশ্লিষ্টদের কাছে, জগনাথপুর- বিশ্বনাথ সড়ক বৃহত্তর জনসার্থে দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অাকুল অাবেদন জানাচ্ছেন কর্ণেল সৈয়দ অালী অাহমদ ও কবি-গবেষক দীনুল ইসলাম বাবুল।





























