জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক দুর্ঘটনায় নিহত ১
- Update Time : ০৯:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় সফিক মিয়া (৫০) নামের এক দর্জি নিহত ও এক ইউপি সদস্য আহত হয়েছেন। নিহত সফিক উপজেলা সদরের পার্শ্ববর্তী মোল্লারগাঁওয়ের মৃত মকরম আলীর ছেলে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ওইদিন বিকেল সাড়ে ৩টায় বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় একটি কমিউনিটি সেন্টার থেকে মোটরসাইকেলযোগে রশীদপুর যাবার পথে পেছন থেকে একটি নোহা গাড়ি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক ইউপি সদস্য ফজর আলী (৩৮) ও সফিক মিয়া আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সফিক মিয়ার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সফিক মিয়ার চাচাতো ভাই ব্যবসায়ী আমিনুল ইসলাম। বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন।



















