০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগে লোকবল সংকট

  • Update Time : ০৮:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎ বিভাগে লোকবল সংকট থাকায় হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানাগেছে, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগে লোকবল সংকট চলছে। এতে অনেক সময় গ্রাহকদের ভোগান্তির শিকার হতে হয়। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করে থাকেন। এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারী সহ মোট ৪২ জন লোকবল প্রয়োজন। এর মধ্যে আছে মাত্র ১১ জন। এরপরও আমরা সমন্বয় করে অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছি। আগে ছিল ১২ হাজার গ্রাহক। বর্তমানে আছে ১৬ হাজার গ্রাহক। তবে গ্রাহক সংখ্যা বাড়লেও লোকবল সংকট থাকায় রীতিমতো আমাদেরকে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগে লোকবল সংকট

Update Time : ০৮:৩৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮