জগন্নাথপুর বাজার ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
- Update Time : ০২:১৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াবুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক জাহির উদ্দিন আবারো নির্বাচিন হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) জগন্নাথপুর পৌর ভবন কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাজারের ব্যবসায়ী ভোটাররা তাদের পচন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক জাহির উদ্দিন ছাতা প্রতীকে ৪৯০ ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচিন হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মশাহিদ মিয়া ভূঁইয়া আনারস প্রতীকে ৪০৪ ভোট, নুর মোহাম্মদ ফুটবল প্রতীকে ২৭৪ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে বিশ্ব বৈদ্য মাছ প্রতীকে ৫৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান সহ-সাধারণ সম্পাদক লিটন মিয়া মোবাইল প্রতীকে ৪০৪ ভোট, আব্দুল আলী মোরগ প্রতীকে ভোট ১৩২, রফিক মিয়া চাকা প্রতীকে ৪৫ ভোট পেয়েছে।





























