০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর বাজারে স্বল্প মূল্ল্যে উন্নত খাবার নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ‘রাজ রেস্টুরেন্ট’র উদ্বোধন
- Update Time : ০২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে শীতাতপ নিয়ন্ত্রিত রাজ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।
জগন্নাথপুর- সুনামগঞ্জ রোড সড়কস্থ ইকড়ছই হাজী বাড়ী মার্কেটে শীতাতপ নিয়ন্ত্রিত রাজ রেস্টুরেন্টের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, আহমেদ কিবরিয়া রিংকু, রাজ রেস্টুরেন্টের প্রোপাইটার জাকির হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
রেস্টুরেন্টের প্রোপাইটার জাকির হোসেন জানান, শীতাতপ নিয়ন্ত্রিত রাজ রেস্টুরেন্টে ঘরোয়া পরিবেশে স্বল্প মূল্ল্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। তিনি আরো জানান আমাদের রাজ রেস্টুরেন্টে ক্রেতাদের জন্য দিবা-রাত্রি সার্ভিস থাকিবে।





























