০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- Update Time : ১০:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ-এর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় আজ মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেলে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে ৫০০টাকা জরিমানা করা হয়।





























