জগন্নাথপুর প্রেসক্লাব’র প্রতিবাদ সভা, সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
- Update Time : ০২:৪৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর প্রেসক্লাব’র উদ্যােগে শুক্রবার (২১ মে) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সভাপতি কায়েস চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী শাহ নূরুল করিম, জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, সিনিয়র সাংবাদিক এসকে চৌধুরী শিমু, জগন্নাথপুর প্রেসক্লাব সহ-সভাপতি হুমায়ূন কবির, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক, প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক গোলাম সারোয়ার, হুমায়ূন কবির ফরিদি, দোলন মিয়া, আমিনুর রহমান জিলু প্রমূখ। প্রতিবাদ সভায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জাপা নেতা রফিক উদ্দিন, সাংবাদিক গোবিন্দ দেব, জগন্নাথপুর প্রেসক্লাব দপ্তর সম্পাদক বিপ্লব দেবনাথ, আলী হোসেন খান, রোমান আহমদ, রনি মিয়া, আশরাফুল রহমান রিয়াদ, সমাজকর্মী সুহেল আহমদ, সুমন আহমদ, ব্যবসায়ি কবির আহমদ, হাবিবুর রহমান, জুনেদ আহমদ, ছাত্রনেতা রাহিম আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার প্রতিবাদী- জনতা উপস্থিত ছিলেন।




























