জগন্নাথপুর পৌর যুবলীগের ৪১ জনের কমিটি থেকে ২৪ জনের পদত্যাগ
- Update Time : ০৯:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সহ ২৪ নেতাকর্মী। শনিবার (২৩ মার্চ) ৪১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে এই ২৪ নেতাকর্মী পদত্যাগ করেন। পদত্যাগ করা অন্যান্য নেতারা হলেন, সদস্য সৈয়দ জিতু মিয়া, আবুল কালাম আকন, আবুল ফজল, রাসেল আহমদ, সুহেল আহমদ, আবদুল কাদির, সুহেল আহমদ, শিফুল মিয়া, সুমন মিয়া, খলিলুর রহমান, সুমন মিয়া, বিশ্ব বৈদ্য, গোবিন্দ দেব, আজাদ মাহমুদ, শিফুল মিয়া, আমিনুর রশীদ ভূইয়া, ইসহাক মিয়া, সুজিত কুমার দেব, তফজ্জুল হক সুমন, কবির মিয়া, আক্তার হোসেন, এমদাদ মিয়া। এর আগে গতকাল শুক্রবার বিকেলে কমিটিকে প্রত্যাখ্যান করে জগন্নাথপুর পৌর শহরে ঝাড়ু মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা।
প্রসঙ্গত: গত ২১ মার্চ জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর পৌর যুবলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।































