০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌর পয়েন্টে ট্রাফিক চত্বর জরুরী

  • Update Time : ১০:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদরের ব্যস্ততম পৌর পয়েন্টে ট্রাফিক চত্বর স্থাপন করা অতীব জরুরী হয়ে পড়েছে। নির্দিষ্ট ট্রাফিক চত্বর না থাকায় যে কোন সময় দ্রুতগামী যানবাহনের মধ্যে বড় ধরণের ত্রিমুখি দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে।
জানাগেছে, সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহসড়কের অংশ ডাবর থেকে জগন্নাথপুর পর্যন্ত ৮৩ কোটি টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজ চলছে। এর মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড এর অধীনে জগন্নাথপুর পৌর শহরের ভেতরে আরসিসি কাজ প্রায় শেষ প্রান্তে। তবে সড়কের কাজ এখনো পুরোপুরি শেষ না হলেও ব্যস্ততম পৌর পয়েন্টে দ্রুত গতিতে যানবাহন চলাচল করছে। এখানে এসে জগন্নাথপুর-সুনামগঞ্জ, জগন্নাথপুর-সিলেট ও জগন্নাথপুর-আউশকান্দি পর্যন্ত ত্রিমুখি সড়কের যানবাহন মুখোমুখি হয়ে থাকে। যে কারণে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক চত্বর স্থাপন করা জরুরী হয়ে পড়েছে। ট্রাফিক চত্বরে থেকে ট্রাফিক পুলিশ সড়কে চলমান যানবাহনদের নির্দিষ্ট দিকে আসা-যাওয়া করতে সতর্ক সিগনাল দিবেন। তা না হলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে পথচারী ও ব্যবসায়ীরা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর পৌরসভার মেয়র অালহাজ্ব আবদুল মনাফ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে পৌর পয়েন্টে একটি ট্রাফিক চত্বর স্থাপন করা জরুরী হয়ে পড়েছে। তবে ইতোমধ্যে আমি চেষ্টা করেও পারিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে অনুমোদন পেলে অবশ্যই পৌরসভার উদ্যোগে এখানে ট্রাফিক চত্বর নির্মাণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর পৌর পয়েন্টে ট্রাফিক চত্বর জরুরী

Update Time : ১০:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮