জগন্নাথপুর পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন
- Update Time : ১১:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনে অংশ নিতে রোববার (২০ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয়ে নারী কাউন্সিলরসহ মোট ৪৮ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
কাউন্সিলর পদে যে ৪৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ খলিলুর রহমান, আব্দুল ওয়াহাব, শাহিন আহমদ, আব্দুল বাশির, ছালিক মিয়া, আলাউর রহমান, ২নং ওয়ার্ডে হাজি মোঃ জিতু মিয়া, মল্লিক এমরান, এমদাদুল হক, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাজিবুর রহমান, লিটন মিয়া, আলাল হোসেন, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দিলোয়ার হোসেন, সুহেল আমিন, কামাল হোসেন, তাইফুর রহিম নাহিদ, ফজর আলী, কবির মিয়া, বাবুল আহমদ বাবুল, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শফিকুল হক, আবদুল কাইয়ূম, মাঈন উদ্দিন, ৬নং ওয়ার্ডে কৃষ্ণ চন্দ্র চন্দ, আবদুল কাদির, গোবিন্দ দেব, আলী হোসেন, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুহেল আহমদ, ছালিক আহমদ পীর, শেখ ইলিয়াছ আলী, সৈয়দ জিতু মিয়া, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবাব মিয়া, সাফরোজ ইসলাম মুন্না, শামীম আহমদ, শাহানুল হক, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দিপক গোপ, ছমির উদ্দিন, আবু তালেব, আনহার মিয়া। ১, ২, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে বর্তমান নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, শিল্পী বেগম, ৪, ৫, ৬নং সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর বাহারজান বিবি, পিয়ারা বেগম, অর্চনা ধর, ৭, ৮, ৯নং সংরক্ষিত ওয়ার্ডে বর্তমান নারী কাউন্সিলর নার্গিস ইয়াসমিন, সুর্বনা শর্মা, বাবলী বেগম, ফুলবানু বেগম।
উল্লেখ্য, ৩টি ওয়ার্ডে ৯ জন নারী কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডে ৩৯ জন পুরুষ কাউন্সিলরসহ মোট ৪৮ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ২২ ডিসেম্বর প্রার্থীদের যাছাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, ৩০ ডিসেম্বের প্রতিক বরাদ্দ, ভোট গ্রহণ ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬শ ৪২ জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২জন ও নারী ভোটার ১৪ হাজার ২শ ৫০জন।





























