১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌর নির্বাচনে ৫৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Update Time : ১১:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার (২০ ডিসেম্বর) উপজেলা নির্বাচন কার্যালয়ে ৫ মেয়র প্রার্থীসহ মোট ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, বর্তমান মেয়র, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া, জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদ হাফিজের বড় ভাই হাজি হারুনুজ্জামান (হারুন মিয়া), স্বতন্ত্র প্রার্থী পৌরসভার সাবেক জনন্দিত মেয়র আক্তারুজ্জামান আক্তার, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ আমজদ আলী শফিক, স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী বিঞ্চু রায়। এছাড়া কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় নিজ দলের নেতাকর্মী ও সমর্থনকারী উপস্থিত ছিলেন।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমান জানান, আগামী মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রার্থীদের যাছাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ৩০ ডিসেম্বের, ভোট গ্রহণ ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর পৌর নির্বাচনে ৫৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Update Time : ১১:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০