০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হাজি হারুন
- Update Time : ০৮:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি হারুনুজ্জামান হারুনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জানান, আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বার) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন হারুনুজ্জামান হারুনকে মেয়র পদে বিএনপির প্রার্থী ঘোষনা করেছেন।
এদিকে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি হারুনুজ্জামান হারুন জগন্নাথপুর নির্বাচন অফিস থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।





























