জগন্নাথপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন
- Update Time : ০৫:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের ৬ প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। আজ শনিবার জগন্নাথপুর দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের এক সভায় তাদের নাম প্রস্তাব করা হয়। আগামী ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে যারা প্রার্থীতা ঘোষণা দিয়েছেন তারা হলেন, জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য হাজী মাহতাব উল হাসান সমুজ, যুক্তরাজ্য প্রবাসী আকমল খাঁন।
পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























