জগন্নাথপুর পৌর নির্বাচনে বিএনপির ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- Update Time : ১১:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে মেয়র পদপ্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজি হারুনুজ্জামান (হারুন মিয়ার) নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৭ টায় হাসপাতাল পয়েন্ট নির্বাচনী কার্যালয়ে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি নিজাম উদ্দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, বিশেষ অতিথির বত্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহীম শাহিন, যুক্তরাজ্য বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আব্দুল মতিন লাকি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামসুল হক। এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা তকবুর হোসেন, ফারুক আহমদ, জালাল আহমদ, আনহার মিয়া, লেবু মিয়া প্রমূখ। সভায় ৫নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। হাজি নিজাম উদ্দিনকে আহবায়ক ও আনহার মিয়াকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট ৫ নং ওয়ার্ডে নির্বাচন পরিচাল কমিটি গঠন করা হয়েছে।





























