০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌর এলাকা থেকে গভীর রাতে সিএনজি চুরি
- Update Time : ০৭:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর এলাকা থেকে গভীর রাতে সিএনজি চুরি হয়েছে বলে জানা গেছে।
উপজেলার পৌর এলাকার হবিব নগর থেকে ১৮সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নুর মিয়ার আওতাধীন গেরেজ থেকে সুনামগঞ্জ থ- ১১১৭৫৭ নাম্বারের সিএনজি চুরি হয়েছে। চুরি হওয়া সিএনজি গাড়িটির মালিক জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হকের চাচাতো ভাই শাহাব উদ্দিন।
চুরি হওয়া সিএনজির ড্রাইবার এনামুল হক জানান, আমি নুর মিয়ার গেরেজে প্রতিদিন ভাড়া হিসাবে গাড়ি রাখি। আমার গাড়ির নিরাপত্তার বিনিময়ে আমি তাকে প্রতি রাতে ২০টাকা দেই। বুধবার সকালে আমি জানতে পারি আমার গাড়িটি চুরি হয়েছে।






















