জগন্নাথপুর পৌর এলাকায় শাহ ছোট মিয়া ও দুলদুল বারীর পক্ষথেকে প্রথম ধাপে ৪ শতাধিক পরিবারে ত্রান বিতরণ
- Update Time : ১০:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাস নামক মহামারীতে ঘরেবন্দি কর্মহীন অসহায়- দিনমজুর পরিবারের বাড়ি বাড়ি গিয়ে যুক্তরাজ্য প্রবাসী হবিবপুর নাছিমা-ফারহানা কিন্ডারগার্টেন স্কুল-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ ছোট মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী আরাফাত রাহমান কোকো স্পোটিং ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি দুলদুল বারীর পক্ষথেকে প্রথম ধাপে ৪ শতাধিক পরিবারে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পৌর এলাকার ৫নং ওয়ার্ডে বৃহস্পতিবার যুক্তরাজ্য প্রবাসী শাহ ছোট মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর পক্ষথেকে ৪ শতাধিক দরিদ্র ও দিনমজুর অসহায়- পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রমে অংশ নেন, শাহ কোয়াজ আলী জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা শামীনুর রহমান, নাছিমা-ফারহানা কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মিজানুর রহমান, সসমাজকর্মী আতিকুর রহমান মিটু, আবরু মিয়া, কুটী মিয়া, দন মিয়া, জাহিদ আহমদ, দিলশাদ আহমদ, সাজন মিয়া, রাজু আহমদ, মিজান আহমদ, রুয়েল আহমদ, মনির আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।





























