জগন্নাথপুর পৌরসভার ৭৭ কোটি ৭২ লাখ টাকার বাজেট ঘোষণা
- Update Time : ০৫:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৭৭ কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর পৌরসভার জনন্দিত মেয়র আক্তার হোসেন। এতে ব্যয় দেখানো হয় ৭৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ও উদ্বৃত্ত দেখানো হয় ৬ লাখ ৯৫ হাজার টাকা। বুধবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর ভবনে অনুষ্ঠিত বাজেট পেশ অনুষ্ঠানে পৌরসভার জনন্দিত মেয়র মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনন্দিত প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, জিতু মিয়া, প্রভাষক আবদুর রউফ, সাংবাদিক শংকর রায়, আব্দুল হাই, মো. শাহজাহান মিয়া, আব্দুল ওয়াহিদ, আলী আছগর ইমন, হুমায়ূন কবির ফরিদী প্রমূখ।

বাজেট অনুষ্ঠানে এ সময় পৌর কাউন্সিলর শাহিন আহমদ, ছমির উদ্দিন, নারী কাউন্সিলর বাহারজান বিবি, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা হেলাল আবেদীন, রশিদ আলী, এলাইছ মিয়া, পৌর কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক হুমায়ূন কবির, সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক বিপ্লব দেব, আমিনুর রহমান জিলু, রাহুল মিয়া, মোঃ ইসহাক মিয়া, নিকেশ বৈদ্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলী আহমদ ও গীতাপাঠ করেন সতীশ গোস্বামী। বাজেট অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পৌর মেয়র আক্তার হোসেন বলেন, এ বাজেট সময়োপযোগী ও গণমুখি। এ বাজেট বাস্তবায়নে আমরা আন্তরিক ভাবে চেষ্টা করবো। জগন্নাথপুর পৌরসভাকে দুর্নীতিমুক্ত একটি আদর্শ পৌরসভা হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য দেশ/বিদেশে থাকা সকল পৌর নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।


























