০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না নির্বাচিত

  • Update Time : ০৮:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচনে নতুন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সাফরোজ ইসলাম মুন্না। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জগন্নাথপুর পৌরসভায় প্যানেল মেয়র নির্বাচনে কাউন্সিলরদের গোপন ভোটে সাফরোজ ইসলাম মুন্না নতুন প্যানেল মেয়র নির্বাচিত হন। ১২ জন কাউন্সিলর ভোটারদের মধ্যে সাফরোজ ইসলাম মুন্না ৬টি ভোট পেয়ে তিনি প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্যানেল মেয়র প্রার্থী সাবেক প্যানেল মেয়র-২ সুহেল আহমদ ৪ ভোট পেয়েছেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক ২ ভোট পেয়েছেন। পৌরসভার প্যানেল মেয়র নির্বাচনে সকলের মতামতের ভিত্তিতে ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাজি মোঃ জিতু মিয়া প্যানেল মেয়র-২ ও নারী কাউন্সিলর মোছাঃ বাহারজান বিবিকে প্যানেল মেয়র-৩ ঘোষণা করা হয়।

এদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি সাফরোজ ইসলাম মুন্না জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায়, বিভিন্ন সংঘ-সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না নির্বাচিত

Update Time : ০৮:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১