০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী
- Update Time : ০৭:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১টি কেন্দ্রের ৭২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছছে। জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আওয়ামীলীগ মনোনীত, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভুঁইয়া (নৌকা) প্রতিকে ৬১৬৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হাজি আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম (জগ) প্রতিকে ৩৬৩৭ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে রাজু আহমদ ১৩৩৪ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মোবাইলফোন প্রতীকে বিএনপি নেতা আবিবুল বারী আয়হান ১০১৬ ভোট পেয়েছেন।





























