জগন্নাথপুর নয়াবন্দর বাজারে ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
- Update Time : ০৩:৪৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বাংলাদেশ ইসলামী ব্যাংক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর বাজারে উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। নয়াবন্দর বাজারে উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (৩০ নভেম্বর) ইসলামী ব্যাংক গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিনের সভাপতিত্বে ও গোয়ালাাবাজার শাখার অফিসার জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন, ইসলামী ব্যাংকের এস্কিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক যুগ্ন সচিব সিরাজুল ইসলাম কাবেরী, বিশিষ্ট কবি ও গবেষক, সাবেক জনন্দিত ইউপি চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহ আবু ইমানী, আওয়ামী লীগ নেতা আজাদ আলী কাবেরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নয়াবন্দার উপশাখার ইনচার্জ মুমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ রানা মিয়া, ময়নূল ইসলাম প্রমূখ।





























