জগন্নাথপুর নয়াবন্দর বাজারে অগ্রগামী সমাজ কল্যান সংস্থার কৃতি ছাত্র সংবর্ধনা সম্পন্ন
- Update Time : ১১:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্রগামী সমাজ কল্যান সংস্থার উদ্যােগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্মানে অাশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।
নয়াবন্দর বাজার রওশন কমিউনিটি সেন্টারে সোসবার (৯ সেপ্টেম্বর) অগ্রগামী সমাজ কল্যান সংস্থার উদ্যােগে অায়োজিত কৃতি ছাত্র সংবর্ধনা সভা অগ্রগামী সমাজ কল্যান সংস্থার সভাপতি শফিকুর রহমান জগলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলামের পরিচালনা অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব আতাউর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, নয়াবন্দর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্রগামী সমাজ কল্যান সংস্থার আজীবন সদস্য শেখ মামুন হোসেন, বাবুল খান মুন্না, নিউনেশন একাডেমির পরিচালক মইনুল ইসলাম, শংকপুর সমাজ কল্যান সংস্থার সাবেক সভাপতি কামাল হোসেন লিলু, সংস্থার সাবেক সভাপতি শফিক মিয়া, আলীনুর মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার সহ-সভাপতি জাহাঙ্গির আলম।
এসময় অগ্রগামী সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুজন আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য সহিদুল ইসলাম, সাহেদ আহমদ, সাবেক সভাপতি শাহ সানি আলী, সামির হোসেন, সহ সভাপতি সাহিদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শিপু মিয়া, দিনার আহমদ, সাংগঠনিক সম্পাদক রফি মিয়া, রাফু মিয়া, জুনেদ আহমদ, সাজান আহমদ, লেপাচ মিয়া, ইমন, তাহমিদ, ইমেল, জুয়েল, আলী আমজদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























