০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সিলেট থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ১০:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সিলেট থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার এএসআই মোঃ সাদেকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (৫ মার্চ) জগন্নাথপুর থানার একদল পুলিশ সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগীতায় বিশেষ অভিযান চালিয়ে সিলেট ইবনেসীনা হাসপাতালের সামন থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার পকিডর গ্রামের আফতর আলীর ছেলে মামলা সুত্রে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে বসবাসকারী পলাতক ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সমুজ মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মোঃ সমুজ মিয়াকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























