০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর থানায় স্বেচ্ছায় ৪ আসামীর আত্মসমর্পণ

  • Update Time : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এজাহারনামীয় ৪ আসামি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছে। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করেন। এর পর থানা পুলিশ তাদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠায়। জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও (বলাইনগর) গ্রামে দুপক্ষের মধ্যে গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সম্প্রতি খেলাধুলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। জগন্নাথপুর থানা পুলিশের তৎপরতায় পুলিশের আহ্বানে সাড়া দিয়ে ও তাদের ওপর আস্থা রেখেই আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করে। থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন মোঃ সামছু উদ্দিনের ছেলে মোঃ আলা উদ্দিন (২৫), মৃত কালাই মিয়ার ছেলে মোঃ দিলদার হোসেন (৪৫), মোঃ ইসমাঈল মিয়ার ছেলে মোঃ জামাল উদ্দিন (২৫), মোঃ ইসমাঈল মিয়ার ছেলে মোঃ সামছু উদ্দিন (৪৪)।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামিদের গ্রেফতারে তৎপর ছিল পুলিশ। মামলার এজাহারনামীয় ৪ আসামি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছে। পরে তাদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ছত্তার জানান, আসামিরা আইনের ওপর আস্থা রেখে স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করায় তাদেরকে যথাযথ সম্মানের সহিত আদালতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর থানায় স্বেচ্ছায় ৪ আসামীর আত্মসমর্পণ

Update Time : ০৭:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১