০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর থানায় এখন ফোন করলেই পুলিশ এসে হাজির- ওসি মিজান

  • Update Time : ০৮:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেছেন, পুলিশ জনগণের কল্যাণে সব সময় সেবা দিতে প্রস্তুত। এলাকার যেকোন সমস্যায় এখন আর থানায় যেতে হয়না, ফোন করলেই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির। সাধারণ মানুষের উদ্দেশ্যে ওসি মিজানুর রহমান বলেন, থানায় যেতে কোন ভয় করিবেন না, কারন থানা পুলিশ আপনাদের সেবা দিতে সব সময় প্রস্তুত রয়েছে। থানায় যেতে কোন মানুষকে সাথে নিয়ে যেতে হবেনা আপনি একাই থানায় আসিবেন এবং আপনার মামলা রেকর্ড করিতে কোন টাকা পয়সা লাগবেনা। কিছু মানুষ টাকার ভয় দেখিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন তার অধিকার থেকে ফিরিয়ে রেখেছিল, সেই দিন আর নেই। এখন থানা হল সবার জন্য ফোন করলেই পুলিশ এসে হাজির। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান ওসি মিজানুর রহমান। উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিট পুলিশের উদ্যােগে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর বাজারে মাদক, জঙ্গী-সন্ত্রাস, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ওসি মিজানুর রহমান। থানার এসআই জিয়া উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, সৈয়দপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী সৈয়দ মদচ্ছির আলী মাজন, সেক্রেটারি মাওঃ সৈয়দ ছানাওর আলী প্রমূখ। এসময় এএসআই শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সৈয়দ জিতু মিয়া, ডাঃ সৈয়দ নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী হাজী সৈয়দ জুনেদ মিয়া, সাংবাদিক ইয়াকুব মিয়া, সমাজকর্মী সৈয়দ মোস্তাক আহমদ, বাজারের ব্যবসায়ী মাওলানা সৈয়দ শামীম আহমদ, ইউপি সদস্য সৈয়দ আলাউর রহমান, ইউপি সৈয়দ সৈয়দ তানভীর মুরাদ, আ.লীগ নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল হক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মমশাদ আহমদসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর থানায় এখন ফোন করলেই পুলিশ এসে হাজির- ওসি মিজান

Update Time : ০৮:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২