০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

  • Update Time : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী আবারো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনস্থ পুলিশের মাসিক কল্যান সভায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে ঘোষণা করা হয়। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম পুলিশের মাসিক কল্যান সভায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিল ছিলেন। জানাগেছে, আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়। এর আগে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। এদিকে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

Update Time : ০৫:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১