জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী পুলিশের সর্বোচ্চ আইজিপি পদক পেয়েছেন
- Update Time : ১০:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক পেয়েছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, নিজ মেধা, বিচক্ষণতা ও একাগ্র চেষ্টার মাধ্যমে দুঃসাহসিক, ঝুঁকিপূর্ণ ও কৌশলগত অভিযানের কারণে উপজেলার চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন, হত্যার ঘটনার মূল রহস্য উদঘাটন, অস্ত্র উদ্ধার সহ এলাকার আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক পেয়েছেন।
এদিকে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক গ্রহণ করায়, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





























