জগন্নাথপুর থানার ওসি আবারও সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত, বিভিন্ন মহলের অভিনন্দন
- Update Time : ১০:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পুরুস্কার প্রদান করা হয়েছে। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে বিভিন্ন মহলের পক্ষথেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জানাগেছে, সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে আজ বুধবার (৭ জুলাই) অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যান সভায় সব্বোর্চ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সুযোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনার স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আবারও সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন জগন্নাথপুর থানার সুযোগ্য ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-বিপিএম। এ সময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার জগন্নাথপুর থানার (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর থানার সকল অফিসার ফোর্সদের প্রতি আন্তরিক ভাবে কাজ করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জগন্নাথপুর থানার সর্বস্তরের জনগনদের আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
উল্লেখ্য, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ২০২০ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক লাভ করেন। এবং জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোট ৬ বার তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
এদিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল তাহিদ, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়াসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।




























