জগন্নাথপুর থানার এস আই আফসার উদ্দিনসহ ২জন করোনা ভাইরাসে আক্রান্ত
- Update Time : ০৭:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এস আই আফসার উদ্দিনসহ ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে, ৩১ মে ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল গতরাতে প্রতিবেদন রিপোর্টে ২ জনের পজিটিভ এসেছে। একজন জগন্নাথপুর থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অপরজন ব্যাংকের ম্যানেজার। করোনায় অাক্রান্ত দুজনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানাগেছে।
সারাদেশের ন্যায় জগন্নাথপুরেও করোনা ভাইরাস দেখা দিলে, জগন্নাথপুর থানার পুলিশ অফিসার এস আই আফসার উদ্দিন জনসাধারকে সচেতন করতে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঘরে থাকার পরামর্শ দিয়ে নিজ ফেসবুকে উপজেলাবাসীর উদ্দেশ্যে লেখেন, প্রিয় জগন্নাথপুর উপজেলাবাসী অাপনারা নিরাপদে যার যার বাড়িতে ঘরে থাকুন। অাপনাদের সহযোগিতায় অামরা মাঠে অাছি। ঘরের বাহিরে কোন প্রয়োজন হলে অাপনাদের বাজার খরছ পর্যন্ত বাড়িতে পৌছিয়ে দিতে আমরা প্রস্তুত রয়েছি। এরপরও আপনারা বাড়িতে ঘরে নিরাপদে থাকুন।
শেষ পর্যন্ত করোনা যোদ্ধা জগন্নাথপুর থানার এস আই আফসার উদ্দিন উপজেলাবাসীকে নিরাপদে রাখাতে গিয়ে আজ নিজেই করোনা ভাইরাসে অাক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।





























