০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী জেলা শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা গ্রহন
- Update Time : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জে পুলিশ লাইনে মাসিক অপরাধসভা ও কল্যান সভায় জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী জেলা শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা গ্রহন করেছেন।
সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে সোমবার ২২ অক্টোবর অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যান সভায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিস্পত্তি, উদ্ধার মামলা, তদন্তাধীন মামলার আসামী গ্রেফতার এবং মামলা নিস্পত্তির ক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য জেলা শ্রেষ্ঠ এসআই হিসেবে জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার বরকতুল্লাহ খান।
জগন্নাথপুর থানার এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী সকল অফিসার ফোর্সদের প্রতি অান্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।



















