০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান
- Update Time : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসঅাই অনুজ কুমার দাশকে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে মাসিক সভায় জেলার শ্রেষ্ঠ এসঅাই ঘোষনা করা হয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধসভা ও কল্যান সভা বৃহস্পতিবার (২০জুন) ডাকাতি মামলার মূল রহস্য উদ্ঘাটন সহ ঘটনায় জড়িত ১০ জন ডাকাত গ্রেফতার এবং গ্রেফতারকৃত ৫ জন ডাকাতের কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তি আদায় সহ লুন্ঠিত মালামাল উদ্ধার, গ্রেফতারী পরোয়না তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তির ক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার বরকতুল্লাহ খান।





























