জগন্নাথপুর থানার ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরী আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড পেয়েছেন
- Update Time : ১১:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য এবং সব্বোর্চ গ্রেফতারী পরোয়ানা তামিলের অবদানে সুনামগঞ্জ জেলার ৫ম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে জগন্নাথপুর থানার সুযোগ্য ও চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছেন।


২৩ অক্টোবর মানবাধিকার জোট এর পক্ষথেকে ঢাকাতে অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০১৮ অনুষ্ঠানে জগন্নাথপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আন্তরিকতার সাথে আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০১৮ এর সনদ পত্র পেয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবাধিকার জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা, মানবাধিকার জোটের প্রধান উপদেষ্টা, বিচারপতি সিকদার মকবুল হক, মানবাধিকার জোটের মহাসচিব সাংবাদিক মিলন মল্লিক, তাছাড়াও নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০১৮ অনুষ্ঠানে বিভিন্ন গুনী ও সম্মানী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আন্তরিক ভাবে কাজ করার জন্য থানার সকল অফিসার ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং জগন্নাথপুর থানার সর্বস্তরের জনগনদের আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জগন্নাথপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ হারুনূর রশীদ চৌধুরী।
মানবাধিকার জোট এর পক্ষথেকে সুনামগঞ্জ জেলার ৫ম বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে জগন্নাথপুর থানার সুযোগ্য ও চৌকস অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০১৮ এর সনদ পত্র গ্রহন করায় তাকে অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া।



















