০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর টু সিলেট সড়কে গাড়ি চলাচল বন্ধ
- Update Time : ০২:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর টু সিলেট সড়কে ছোট-বড় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
জগন্নাথপুর টু সিলেট সড়কে রাস্তার কাজ চলছে। মিরপুর ইউনিয়নের কেউনববাড়ি নামক স্থানে ব্রিজ ভেঙ্গে গাড়ি চলাচলের জন্য বিকল্প রাস্তা করা হয়। অবশেষে টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ব্রিজের পাশেই গাড়ি চলাচলের বিকল্প রাস্তারপাড় ভেঙ্গে জগন্নাথপুর টু সিলেট সড়কে সরাসরি ছোট-বড় সব ধরনের যানবান-গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, গাড়ি চলাচল করছে জগন্নাথপুর- ভবেরবাজার- সৈয়দপুর বাজার- হয়ে গোয়ালাবাজর- সিলেট।





























