জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৩:৩৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৬ অক্টোবর) পর্যন্ত মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আকমল হোসেন, জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুক্তাদির আহমদ মুক্তা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্বাস চৌধুরী লিটন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, যুক্তরাজ্য প্রবাসি, সাবেক কৃতি ফুটবলার সৈয়দ তুহেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, সুফিয়া খানম সাথী, সেলিনা বেগম, রিনা বেগম। উল্লেখ্য, যাচাই-বাছাই ১০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর। এবং ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



























