জগন্নাথপুর উপজেলা পরিষদের তফসিল ঘোষণা, প্রার্থীরা প্রচারণায় মাঠে
- Update Time : ১০:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনু্যায়ী আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ অনুুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনু্যায়ী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ৬ অক্টোবর, যাচাই-বাছাই ১০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর। এবং ২ নভেম্বর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন, বর্তমান জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ হারুণ মিয়া, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসী, আওয়ামী লীগ নেতা আব্বাছ চৌধুরী লিটন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে জোরলবিং চালাচ্ছেন।
সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র, উপজেলা যুবলীগের সেক্রেটারী আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমেরিকা প্রবাসি লিটন আহমদ তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল আহমদ, উপজেলা যুবলীগ নেতা সামছুজ্জামান রইছ মিয়া, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক আলী, আওয়ামী লীগ নেতা সৈয়দ জাহাঙ্গীর আহমদ প্রমূখ। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে।


























