জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তুহেল অাহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল অাহমদ বলেছেন, জগন্নাথপুর উপজেলার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সু- চিন্তিত রায় নিয়ে উপজেলাবাসীর সেবা করতে চাই । সুনামগঞ্জের জগন্নাথপুরে এক মতবিনিময় সভায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ তুহেল অাহমদ উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলার সৈয়দপুর বাজারে যুব সমাজের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় সৈয়দ তুহেল আহমদ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সকলের সহযোগীতা কামনা করেছেন। বিশিষ্ট যুবনেতা লাকু আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা সৈয়দ আকবর আলী, সমাজকর্মী সৈয়দ সুজন আলী, সমাজকর্মী মো: আব্দুর রব, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল মামুন, ছাত্রলীগ নেতা সৈয়দ তানিন অাহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লাহিন মিয়া তালুকদার, ছাত্রলীগ নেতা সৈয়দ মিজান অাহমদ, মাওলানা মারজান কুরেশী, শামছুল ইসলাম জাবির, হাসনু অাহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ ইনান, জাহিদ অাহমদ প্রমূখ।
মতবিনিয় সভায় উপস্থিত সবাই অাগামি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল আহমদকে সার্বিক সহযোগীতা করবেন এবং উপজেলাবাসীর উন্নয়নে একজন সৎ নিষ্ঠাবান ত্যাগী পরিশ্রমী গরিবের বন্ধু হিসেবে তাকে প্রার্থী হিসেবে দেখতে চান।






























